ঠাকুরগাঁওয়ের যাদুরানীতে অবৈধ ইউরিয়া সার জব্দ, পরিবহনের দায় স্বীকার স্থানীয় ডিলারের
ঠাকুরগাঁওয়েরঃ
ঠাকুরগাঁও জেলা থেকে অনুমোদন ছাড়াই আনা বিপুল পরিমাণ ইউরিয়া সার হরিপুর উপজেলার যাদুরানী এলাকায় জব্দ করা হয়েছে। বুধবার যাদুরানী বাজার এলাকায় সন্দেহজনকভাবে সার পরিবহনের সময় স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। পরে জনসাধারণ সারগুলো আটক করে।
স্থানীয় সূত্র জানায়, জব্দকৃত ইউরিয়া সারগুলো ঠাকুরগাঁও সদর এলাকা থেকে যাদুরানী বাজারে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ঘটনায় যাদুরানী বাজারের সার ব্যবসায়ী জামাল পরিবহনের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি জানান, সারগুলো তিনিই ঠাকুরগাঁও থেকে নিয়ে আসছিলেন।
জানা গেছে, অভিযুক্ত জামাল ডিলার ও জাহিদ ডিলার মিলে মোট প্রায় ৮২০ বস্তা ইউরিয়া সার পরিবহন করছিলেন, যার মধ্যে জামালের অংশ ছিল ৬২০ বস্তা এবং জাহিদের অংশ ২০০ বস্তা।
ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
No comments